• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

” আমার মা আমার বেহেস্তের” মধ্যদিয়ে শুটিং ফিরছেন সাইমন-মাহি

জাবেদ নুর শান্ত ঢাকা ( বাংলাদেশ)
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

” আমার মা আমার বেহেস্তের” মধ্যদিয়ে শুটিং ফিরছেন সাইমন-মাহি

দীর্ঘ বিরতির পর কঠোর শ্রম ও শরীর চর্চার মধ্য দিয়ে শরীরের লবণ্য ফিরিয়ে পুণরায় শুটিং এ ফিরে আসছে।
‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘হিরো: দ্য সুপারস্টার’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। তার নির্মিত অধিকাংশ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।

এবার এ নির্মাতা নির্মাণ করছেন ‘আমার মা আমার বেহেশত’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৭ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হলেও তা মাঝপথে থেমে যায়।

দীর্ঘদিন পর সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন নির্মাতা। এজন্য প্রস্তুতি শুরু করেছেন সাইমন-মাহি ও কলাকুশলীরা। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘অনেক আগেই এর শুটিং শুরু করার কথা ছিল। করোনার কারণে বাকি অংশের শুটিং করতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শুটিং করতে চাচ্ছি।

এজন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। এর নায়ক-নায়িকাও প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগির বাকি অংশের দৃশ্যধারণের কাজ শুরু করব।’ ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। আর বাবার চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।
উক্ত ফিল্মসের মধ্য বিনোদন ও পারিবারিক সম্পর্কে গভীরতা সম্পন্ন একটি চমৎকার আয়োজন দর্শকদের উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন পরিচালক।
বিডিনিউজ ইউরোপ/১১নভেম্বর /বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ