• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফাইজারের করোনা ভাইরাসের টিকা বাংলাদেশ কি সঠিক সময় পাচ্ছেন?

মাহফুজ রহমান আন্তর্জাতিক ডেক্স
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের করোনা ভাইরাসের টিকা নিয়ে বিশ্বব্যাপি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ফাইজার ইতোমধ্যেই ডিসেম্বরে এই টিকা বাজারজাত করার ঘোষণা দিয়েছে। কারা এই ভ্যাকসিন আগে পাবে এ নিয়ে আলোচনা চলছে দেশে দেশে।
বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি করেছে। ফাইজারের টিকা আগে এসে যাচ্ছে এই খবরে এখন এক ধরনের হতাশা তৈরি হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশের উচিত ছিল আরো কয়েকটি কোম্পানীর সঙ্গে চুক্তি করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, আরো ৬ টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
এই অবস্থায় ভ্যাকসিন যাতে দরিদ্র মানুষের কাছে পৌঁছায় সেজন্য নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘গ্লোবাল কমন গুড’ নামে একটি উদ্যোগ নিয়েছেন। তার তরফে বলা হয়েছে, ‘গ্লোবাল কমন গুড’ হচ্ছে করোনা ভ্যাকসিনের ওপর বিশ্বের সব মানুষের সমান অধিকার। যেমনটা রয়েছে আলো-বাতাসের ওপর। ইতোমধ্যেই বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী, রাজনৈতিক নেতা, এনজিওসহ বহু প্রতিষ্ঠান প্রফেসর ইউনূসের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। এ নিয়ে কাজ করছে পিপল ভ্যাকসিন এলায়েন্স। ঢাকাস্থ ইউনূস সেন্টার এর অন্যতম সদস্য।
ফাইজারের ভ্যাকসিনকে স্বাগত জানালেও তারা সন্দিহান এই ভ্যাকসিন বিশ্বের সব মানুষ পাবে কিনা?  তাদের দাবি ভ্যাকসিনের প্রযুক্তিটি প্রকাশ করা হোক। যাতে করে বিশ্বের সব মানুষ কম মূল্যে এই ভ্যাকসিন পেয়ে যায়। ঢাকাস্থ ইউনূস সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রচারণা চালাচ্ছে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন করে ১ হাজার ৭৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন।
সূত্র -VOA
বিডিনিউজ ইউরোপ/১১ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ