• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া

বাংলাদেশ হাইকমিশনের চাকরির পোর্টাল দেখে ‘হতবাক’ মালয়েশিয়া
আলোচনা না করে চাকরি খোঁজার একটি পোর্টাল চালু করায় বাংলাদেশ হাইকমিশনের ওপর ‘বিব্রত’ এবং ‘হতবাক’ হওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।

এপ্রিলের ৮ তারিখ বাংলাদেশ হাইকমিশন ‘চাকরির খোঁজ’ নামে একটি পোর্টাল চালু করে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে পোর্টালটির বিষয়ে অবহিত করা হয়।

মালয়েশিয়ান প্রশাসনের দাবি, স্থানীয় নীতিমালা ভঙ্গ করে পোর্টালটি করা হয়েছে এবং কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, ‘সম্ভাব্য মালয়েশিয়ান নিয়োগদাতারা এই পোর্টালের কারণে বিভ্রান্ত হবেন।’

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই চাকরি খোঁজার পোর্টাল চালু করা দেখে আমি হতবাক। একটি হাইকমিশনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ অযৌক্তিক। বিদেশি কূটনৈতিক কোনো মিশনের যে দায়িত্ব তা এই পদক্ষেপকে সমর্থন করে না।’

‘নিয়োগ সেবার দৃষ্টিকোণে আমাদের সরকার থেকে একটি পোর্টাল (MyFutureJobs) আছে। এখানে দেশীয় চাকরির বিজ্ঞাপন দেয়া হয়, বিদেশি শ্রমিক এবং বিশেষজ্ঞরা তার মাধ্যমে কাজ পেতে পারেন।’

‘সাধারণ মানুষ বিশেষ করে স্থানীয় চাকরিদাতাদের কাছে এটি বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

বাংলাদেশ হাইকমিশন থেকে আগে বলা হয়েছে, ঝামেলাহীনভাবে প্রবাসী শ্রমিকদের চাকরির সন্ধান দিতে পোর্টালটি খোলা হয়েছে।
সূত্র -দেশ রুপান্তর পত্রিকা
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ