• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিয়ের কিছুক্ষণ আগেই কনের মৃত্যু, অবশেষে শ্যালিকাকে বিয়ে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

বিয়ের কিছুক্ষণ আগেই কনের মৃত্যু, অবশেষে শ্যালিকাকে বিয়ে!

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই পরিণয় সূত্রে আবদ্ধ হবে দুই প্রাণ, মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে।

এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক। গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজারের।

খবরে জানা যায়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এরপর দুই পরিবার বসে নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেয়। কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ