• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।

ইয়েমেনের ওপর গত ছয় বছর ধরে সৌদি জোটের অব্যাহত বর্বর আগ্রাসন এবং নিষ্ঠুর অবরোধের জবাব হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটার পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, দেশে তৈরি কাসেফ টু-কে কম্ব্যাট ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। ড্রোনটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জেনারেল সারিয়ি জানান।

একই বিমানঘাঁটিতে ইয়েমেনের সামরিক বাহিনী দুটি কাসেফ টু-কে ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা হলো।

এদিকে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গতকাল (শনিবার) একটি ভিডিও প্রকাশ করেছে যাতে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের ব্যাপকভিত্তিক অভিযান পরিচালনা দৃশ্য দেখা যায়। এতে দেখা যায়- ইয়েমেনের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুতগতিতে সৌদি আরবের বহু সংখ্যক সামরিক অবস্থায় নিয়ন্ত্রণে নেয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ