• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে ১০ হাজার গাছ লাগাতে ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

বরিশালে ১০ হাজার গাছ লাগাতে ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রাণ-প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করতে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে বৃক্ষরোপণ শুরু করেছে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বিকেল ৪টায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব ও বজ্র নিরোধক তালের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, দপ্তর সম্পাদক জান্নাত নিপু, সদস্য সজিব ইসলাম সানি, তাহসান ইসলাম ও জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এসময় জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ বলেন, চলতি বছরে ছাত্র ফেডারেশন বরিশাল শহরের মধ্য ১০ হাজার বৃক্ষরোপণ করবে। একইসাথে তিনি প্রত্যেক মানুষকে অন্তত একটি গাছ লাগিয়ে ১৬ কোটি বৃক্ষরোপন কর্মসূচির সাথে সংহতি জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, “১বছরে ১৬ কোটি বৃক্ষরোপন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গত ৭ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারাদেশে গাছকাটার প্রতিবাদে দেশব্যাপী সকলে মিলে ১৬ কোটি বৃক্ষরোপন করার ঘোষণা দেয়।

#১বছরে_১৬কোটি_বৃক্ষরোপন_চাই
#বাংলাদেশ_ছাত্র_ফেডারেশন
#বরিশাল

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ