• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বজ্রপাতে চরভদ্রাসনে সিয়াম প্রামানিক নামে স্কুলছাত্রের মৃত্যু

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

বজ্রপাতে চরভদ্রাসনে সিয়াম প্রামানিক নামে স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিয়াম প্রামানিক সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী শামসু প্রামানিকের ছেলে।

সিয়ামের বড় ভাই আকাশ (১৬) জানায়, বাড়ির পেছনে ঘাস কাটতে ছিল তারা দুই ভাই। আকাশ সিয়ামকে মাঠে রেখে বাড়িতে আসার কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় সিয়ামের পরিবারের লোকজন এগিয়ে আসলে সিয়ামকে মাঠে পড়ে থাকতে দেখে। পরে তাকে ৪টা ৩০ মিনিটের দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ননীগোপাল হালদার তাকে মৃত্যু ঘোষণা করেন।

সিয়ামের মা আছিয়া খাতুন একজন গৃহিনী। চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিল।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ