• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দুবাইয়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বাংলাদেশিরাও

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দুবাইয়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বাংলাদেশিরাও
আরবদের আবহমান কালের ঐতিহ্য ধরে রেখেছে দুবাইয়ের আবরা পাড়। যেখানে রয়েছে শতাধিক কাঠের তৈরি নৌকা। এসব নৌকায় প্রতিদিন নদী পার হন হাজার হাজার যাত্রী। স্থানীয়দের সাথে চুক্তির ভিত্তিতে ভিনদেশীদের সঙ্গে পাল্লা দিয়ে কাঠের এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বাংলাদেশিরাও। কেউ কেউ এখানেই পার করেছেন জীবনের বিশ বসন্ত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবরা পাড় পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। যাত্রী ও পর্যটকরা দেরা দুবাই থেকে বার দুবাই যেতে মাঝখানের ছোট্ট নদীটি পার হন কাঠের তৈরি নৌকায়। এগুলোকে আরবিতে বলা হয় আবরা। নৌকাগুলোর জন্য রয়েছে আলাদা আলাদা তিনটি স্টেশন। স্থানীয়দের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এসব নৌকায় কাজ করছেন বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা। এদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশিরা। অধিকাংশই বছরের পর বছর কাজ করছেন এই আবরা পাড়ে।

চলাচলে প্রতিবার নৌকায় ৮ থেকে ১০ জন যাত্রী উঠেন। ভাড়া পরিশোধ করতে হয় মাত্র এক দিরহাম। তবে গেল দশ বছরেও বৃদ্ধি হয়নি নির্ধারিত এই ভাড়া। কেউ স্থানীয়দের অধীনে মাসিক বেতনে, কেউবা কাজ করছেন দৈনিক হিসেবে।

তিনটি স্টেশনে প্রায় ১৪৯ টি নৌকা রয়েছে। দুবাইয়ের এই আবরা নির্ভর জীবিকায় জড়িয়ে আছেন প্রায় তিনশতাধিক প্রবাসী বাংলাদেশি। সকাল ৬ থেকে কাজ করেন রাত ১২টা পর্যন্ত। করোনা পরিস্থিতিতে কাজের চাপ কিছুটা কমে গেলেও ‍পুনরায় আগের অবস্থানে ফিরে যাবার প্রত্যাশা চালকদের।

দেরা ও বার দুবাইয়ের আবরা পাড়ে দাঁড়ালে দুবাইকে দেখা যায় ভিন্নরূপে। কয়েক মিনিট পরপর ছুঁটে চলা নৌকাগুলো যেন নিজস্ব ঐতিহ্য ধরে রেখে দিনকে দিন সৌন্দর্য বাড়াচ্ছে দুবাইয়ের। আর জীবিকার মন্ত্র খুঁজে দিচ্ছে প্রবাসীদের।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ