• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আগামী রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও ঘর প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন কার্যক্রম বহুল প্রচারের লক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সভায় অংশ নেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রম্পা সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, সাংবাদিক রতন খান, কায়কোবাদ তুফান, মিজানুর রহমান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নলছিটিতে দ্বিতীয় পর্যায়ের গৃহসমূহ নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেই গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ