• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোকেয়া পদকে মনোনীত হয়েছেন চবি’র উপাচার্য ড.শিরীণ আখতার

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

রোকেয়া পদকে মনোনীত হয়েছেন চবি’র উপাচার্য ড.শিরীণ আখতার

নারী জাগরণে বিশেষ অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আগামী ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার বলেন, নারী শিক্ষা, নারী অধিকার, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণসহ নারী উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, প্রতিবছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে। এর আগে গত ১ জুলাই ‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে’ উল্লেখ করে দরখাস্ত আহ্বান করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। -সিভয়েস
বিডিনিউজ ইউরোপ /১৭ নভেম্বর / জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ