• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় মেঘনার পানি বিপদ সীমার উপরে ২০ দ্বীপচর প্লাবিত

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ভোলায় মেঘনার পানি বিপদ সীমার উপরে ২০ দ্বীপচর প্লাবিত

অমাবশ্যায় সৃষ্ট জোয়ারে প্রভাবে মেঘনার পানি বৃদ্ধিতে ভোলার ২০ দ্বীপচর প্লাবিত হয়েছে। এতে জোয়ারে তলিয়ে গেছে বাঁধের বাইরের বিস্তীর্ন এলাকা। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে মেঘনার পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। মেঘনার তীরবর্তী এবং মূল ভূ-খন্ডের বাইরের দ্বীপচরে স্বাভাবিকের চেয়ে ২ ফুট পানি বেড়েছে। এতে গঙ্গাকীর্তি, বলরামসুরা, মদনপুর, মাঝের চর, রাজাপুর, কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, কলাতলীর চর, কচুয়াখালীর, মনপুরা, চর যতিন, চরজ্ঞান, সোনার চর, চর শাহজালালসহ অন্তত ২০ টি দ্বীপচর প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। পানি বন্দি হয়ে পড়েছেন মানুষ।
এদিকে জোয়ারের পানির চাপে ভোলার ইলিশার দুটি ফেরীঘাট তলিয়ে গেছে। চর পাতিলা ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, জোয়ারের পানিতে ফসলের ক্ষেত, খাল, বিল ও রাস্তাঘাট ডুবে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ধনিয়া এলাকার বাসিন্দা এরশাদ ফরাজি বলেন, দুইদিনে জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাচ্ছেন গঙ্গাকীর্তি, কালীকির্তী ও বলরামসুরা গ্রামের মানুষ। পুরো এলাকা প্লাবিত হয়েছে, ২ শতাধিক ঘরবাড়ি তলিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। রাজাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জোয়ারের পানিতে রাজাপুর বিলিন হচ্ছে। পাশাপাশি আমবশ্যায় চাপে নিচু স্থান প্লাবিত হয়ে পানি বন্ধী হয়ে পরেছেন কয়েক হাজার মানুষ। এ দিকে ভোলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, আমবশ্যার প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মেঘনার পানি বিপদ সীমায় উপর প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে এখন তেমন ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০সেপ্টের/জই


আরো বিভন্ন ধরণের নিউজ