• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী কলিন পাওয়েল মারা গেছেন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, ৮৪ বছরে বয়সে কোভিড-১৯ জটিলতায় মারা গেছেন তিনি।

দীর্ঘদিন মার্কিন সেনাবাহিনীতে শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর পর ২০০১ সালে জুনিয়র জর্জ ডব্লিউ বুশের আমলে প্রথম কোনো আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে বলা হয়েছে- আমরা একজন অসাধারণ এবং প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি।

মার্কিন প্রশাসনের ওই বিবৃতিতে আরও বলা হয়, কোভিড জটিলতায় ভোগা কলিন পাওয়েলের যত্নশীল চিকিৎসার জন্য আমরা চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাই। পাওয়েলকে দুই ডোজ টিকা দেয়া হয়েছিল বলেও জানানো হয় বিবৃতিতে।

নেতৃস্থানীয় বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদদের বিশ্বস্ত সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন পাওয়েল। ভিয়েতনাম যুদ্ধেও জড়িত ছিলেন তিনি। ওই যুদ্ধে তিনি আহতও হন যা পরবর্তীতে তার সামরিক ও রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এই নেতার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে বিবিসির সূত্রে জানা গেছে।

কলিন পালের মৃত্যুতে সারাবিশ্বের মার্কিন দূতাবাস সহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার স্মৃতিতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২০ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ