• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ডেস্ক নিউজ বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০
ছবি : সংগৃহীত

নভেম্বরে সাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এ মাসে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে।তিনি বলেন, ‘নভেম্বরে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’গেল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ১ ও ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরমধ্যে তা ঘনীভূত হয়ে দুটি নিম্নচাপও হয়েছে। নভেম্বরের প্রথমদিনও লঘুচাপ ছিল। সাগরে তিন নম্বর সতর্কতা দেখাতে বলে। সোমবার সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।হেমন্তে সন্ধ্যা-রাত ও ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতালু ভাব বাড়বে। সে সময় উত্তুরে হাওয়া না বইলেও মধ্য কার্তিকে ঝিরঝিরে বৃষ্টি থাকলে শীতের অনুভূতি বাড়িয়ে দেয়।

জানতে চাইলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, অক্টোবর-নভেম্বরে এ ধরনের লঘুচাপ সৃষ্টি হয়। এ সময় ঘূর্ণিঝড়েরও শঙ্কা থাকে।তিনি জানন, কয়েকদিন বৃষ্টিও ছিল। তা কেটে গেছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বাড়ছে। ডিসেম্বরে শীতের আবহ বিরাজ করবে স্বাভাবিকভাবে। ৩১ অক্টোবর দেশের সবনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিডিনিউজ ইউরোপ/২০আগস্ট২০২০/জই/আবহাওয়া


আরো বিভন্ন ধরণের নিউজ