• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন টেকনাফের মেয়ে সুমাইয়া

জহিরুল ইসলাম ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২

বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফ।এর আয়তন ৩৮৮.৬৮ বর্গকিলোমিটার অপর দিকে ১৫০.০৭ বর্গ মাইলের উপজেলা টেকনাফ।এটি প্রতিষ্টিত হয়েছে ১৯৩০ সালে। এর স্বাক্ষরতার হার ৬৫শতাংশ।তবে সাম্প্রতিক সময়ে ইয়াবা নামক একটি মাদকের কারণে ঐতিহ্যবাহী এই টেকনাফ উপজেলা তার গৌরব হারাতে বসেছে।বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনের উচ্চ স্থানে রয়েছে টেকনাফের কৃতি সন্তানরা।ঠিক তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হলেন তরুণ প্রজন্মের মেধাবী মেয়ে সুমাইয়া।

তাঁর সংক্ষিপ্ত পরিচিতি :

সুমাইয়া ২০০৮ সালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে অনার্সে ৩.৯৮ ও ২০১৭ সালে মাস্টার্সে পান ৩.৯৭ এবং
২০১৭ সালের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের অধীনে ২০১৮ সালে ডিন’স এ্যাওয়ার্ড পান। ২০১৬ সালে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে বাংলাদেশ থেকে ১০০ জনকে আমন্ত্রণ জানান ভারতের রাষ্ট্রপতি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন সু্যোগ পান তার মধ্যে সুমাইয়া একজন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালের অক্টোবর মাসে প্রভাষক পদে যোগদান করেন।
পিতা- জহির আহমদ, মাতা-রহিমা বেগম, গ্রাম: দক্ষিন জালিয়াপাড়া, ৯ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা।

বর্তমান -ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকার জন্য বরাদ্দ দেওয়া  কোয়ার্টারে বসবাস করছেন বলে জানা গেছে।
তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিযুক্ত হয়ে ধন্য করেছেন ঘুনেধরা টেকনাফকে আর এই সুমাইয়ার কৃতিত্বে গর্বিত হয়েছে ঐতিহ্যের টেকনাফবাসী।বিডিনিউজ ইউরোপ এর পক্ষ থেকে সুমাইয়ার কৃতিত্বের প্রতি জানানো হয়েছে  অভিনন্দন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৯ মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ