• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো দেনমোহরের জন্য-সুবাহ

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২

যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো দেনমোহরের জন্য: সুবাহ
গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস। তাদের দাম্পত্য কলহ এখন চরম আকার ধারণ করেছে।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সুবাহ। সেখানে তিনি বলেন, অনেক আপু-ভাবিরা আছেন যারা মানে করেন- শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন, না। ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া। অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া। কথা হলো- বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে। আমার অধিকার আমি ছাড়বো কেনো। মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো।

এর আগে একটি স্টাটাসে সুবাহ লিখেছেন, ‘শুধু হালি হালি বিয়ে করা শিখেছ, ফেসবুকে নেতাদের সঙ্গে সেলফি তুলে শো-অফ আর ধান্দা করা শিখেছ! দেনমোহর শোধ করা শেখো নাই? বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই… আফসোস!’
সুবাহ আরও লিখেছেন, ‘এটা তোমার ব্যর্থতা না, তোমার বাপ-মায়ের ব্যর্থতা। তাদের ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শেখায় নি। সমস্যা নেই তোমাকে সময়ই ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দেবে, যেন পরবর্তী সময় কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে করতে পারো।’

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ