• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে পুলিশের গণগ্রেফতারে অতিষ্ঠ বৈধ -অবৈধ প্রবাসিরা

কামরুজ্জামান ভূইয়া বার্তা সম্পাদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

গত কয়েকদিন ধরে এথেন্সের বিভিন্ন এলাকায় গণ গ্রেফতারের নামে সাধারণ প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। এতে বৈধ অবৈধ যাচাই  করা হচ্ছে না। এ সব বিষয়ে প্রবাসিরা দারুণ অতিষ্ট। প্রবাসীদের গণ গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে আজ ১৭ই মার্চ বিকেল ৫:০০ ঘটিকায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, পাকিস্তানী কমিউনিটির প্রেসিডেন্টসহ অসংখ্য পাকিস্তানি ,  গ্রিসের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন কেরফা’র চেয়ারম্যান ও এথেন্স সিটি করপোরেশনের কাউন্সিলর মিস্টার পেতরু ও তার নেতা কর্মী সহ সকলের যৌথ উদ্যোগে ওমোনিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ প্রবাসীরা গণ গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান ও অতিশীঘ্রই প্রবাসীরা গণ গ্রেফতার ও হয়রানি বন্ধের জন্য গ্রিক সরকারের নিকট  আহ্বান জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে যারা যুক্ত হয়েছেন সবাইকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উক্ত সভায় নেতারা আশা প্রকাশ করেন আগামীতেও প্রবাসীদের সকল ন্যায্য দাবিতে আপনারা রাজপথে আসবেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন ও প্লে কার্ড ব্যবহার করে গ্রিক সরকারের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ