• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলা প্রেস ক্লাব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব উদযাপন করবে স্বাধীনতা দিবস

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে
আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

বাংলা প্রেস ক্লাব ইতালি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব ২৬শে মার্চেই উদযাপন করবে স্বাধীনতা দিবস। ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে আর তাই বাংলা প্রেস ইতালি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬শে মার্চ শনিবার দিনব্যাপী এই কর্মসূচি তে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পাশাপাশি থাকছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের অস্থায়ী সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা। চিত্রাঙ্কনে ৬ থেকে ১০ বছরের শিশুরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও সকল শিশু কিশোরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই সময়ে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, রাজু হক প্রমুখ। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইমিগ্রেশন ও আইনি সহায়তা কেন্দ্র সু পরিচিত CSN CAF। এছাড়াও বিশেষ সহযোগিতায় থাকছেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব নূর ইসলাম পান্না। উক্ত অনুষ্ঠানে দল-মত-নির্বিশেষে ইতালি প্রবাসী সহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রসই রেস্টুরেন্ট হলরুম।

তারিখঃ ২৬শে মার্চ (শনিবার) ২০২২ইং অনুষ্ঠান সূচিঃ সকালঃ ১১ ঘটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দদের উপস্থিতিতে দলীয় ভাবে জাতীয়সংঙ্গীত পরিবেশন। সকালঃ ১১:৩০ মিনিটঃ ৬-১০ বছরের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুপুরঃ ১২:৩০ মিনিটঃ সকল শিশুদের মধ্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দুপুরঃ ১:৩০ মিনিটঃ আপ্যায়ন। দুপুরঃ ২:৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ইতালী প্রবাসী সহ আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ। শেষে রোমের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ