• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় সামরিক বাহিনীর সদস্য ও নাগরিক পরিষেবাকারীদের জন্য ক্লাইমেট টিকেট বিনামূল্যে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক ( ভিয়েনা) অষ্ট্রিয়া
আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অস্ট্রিয়ায় সামরিক বাহিনীর সদস্য ও নাগরিক পরিষেবাকারীদের জন্য ক্লাইমেট টিকেট বিনামূল্যে।সমগ্র অস্ট্রিয়ায় বিনামূল্যে ভ্রমণের এই টিকিট শুধুমাত্র কাজের পথের জন্যই বৈধ নয়, উপরন্ত সমস্ত ব্যক্তিগত সফরের জন্যও বৈধ।অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আগামী ১ এপ্রিল থেকে অস্ট্রিয়ার প্রায় ৩০,০০০ হাজার বেসামরিক নাগরিক পরিষেবার কর্মচারী সহ অস্ট্রিয়ার সামরিক পরিষেবা এবং অস্থায়ী সৈন্যরা এই ক্লাইমেট বা জলবায়ু টিকেট থেকে উপকৃত হবেন। এই টিকেটে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টে অস্ট্রিয়া জুড়ে বিনামূল্যে চলাফেরা করা যাবে যেমন ÖBB, Westbahn বা পরিবহন সমিতির যানবাহনে।অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ক্লাউডিয়া ট্যানার (ÖVP), বেসামরিক পরিষেবা ও পর্যটনমন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার (ÖVP) এবং যোগাযোগ ও অবকাঠামো মন্ত্রী লিওনোর গেওয়েসলার (Greens) গতকাল মঙ্গলবার (২২ মার্চ) ভিয়েনার প্রধান রেলস্টেশনে বেসামরিক এবং মৌলিক সামরিক পরিষেবার জন্য বিনামূল্যে জলবায়ু টিকিটের এই ঘোষণা দেন।

এপিএ আরও জানায়,১লা এপ্রিল থেকে, অস্ট্রিয়ার মৌলিক সামরিক ও বেসামরিক কর্মচারীদের জন্য জলবায়ু টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। সামরিক ও বেসামরিক মিলে প্রায় ১,২৮,০০০ হাজার মানুষ এই
সুযোগের আওতায় আসবে।গতকালের এই যৌথ সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বশীল সদস্যরা আরও ঘোষণা দেন যে, বিনামূল্যের এই টিকিট শুধুমাত্র কাজের পথের জন্য বৈধ নয়, সমস্ত ব্যক্তিগত ভ্রমণের জন্যও সারা বছর বৈধ।সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রী লিওনোর গেওয়েসলার তার সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাখ্যা করে বলেন,কল-আপ অর্ডারটি আমলাতান্ত্রিকভাবে টিকিট তুলতে সক্ষম হওয়ার জন্য যথেষ্ট। আঞ্চলিক পরিবহন সমিতি, ÖBB বা Westbahn থেকে হোক না কেন আপনি এটি সুপরিচিত অগ্রিম বুকিং অফিসে কিনতে পারেন।

বেসামরিক পরিষেবা,কৃষি ও পর্যটন মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি বেসামরিক পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলবে। সিভিল সার্ভিস মিনিস্টার এলিজাবেথ কোস্টিনগার জোর দিয়েছিলেন যে এর ফলে অস্ট্রিয়ায় সিভিল সার্ভিস আরও আকর্ষণীয় হবে এবং একই সাথে জলবায়ু সুরক্ষায় অবদান রাখবে।

অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার তার সৈন্যদের জন্য ইতিবাচক কিছু করা হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সামরিক ও বেসামরিক সেবাদানকারীদের জন্য এই ক্লাইমেট টিকেট বা জলবায়ু টিকেট ফ্রি ঘোষণা তাদের দেশের জন্য অবদানের স্বীকৃতি পাওয়ার সাথে সাথে ভবিষ্যতে তাদের দেশের জন্য কাজে উৎসাহ বাড়াতে সাহায্য করবে।অস্ট্রিয়ায় ক্লাইমেট(জলবায়ু) টিকেট বা ১-২-৩ টিকেট কি জিনিস?ক্লাইমেট টিকেট হল মূলত সমগ্র অস্ট্রিয়ার বাৎসরিক টিকেট। উদাহরণস্বরূপ রাজধানী ভিয়েনার সকল গণপরিবহনের বাৎসরিক টিকেটের মূল্য €৩৬৫ ইউরো। কেহ যদি ভিয়েনা ও তার পার্শ্ববর্তী NÖ রাজ্যের এর জন্য বাৎসরিক টিকেট কাটে তাহলে তাকে কিস্তিতে বা একবারে দিতে হবে €৩৬৫×২=€৭৩০ ইউরো। আর কেহ যদি সমগ্র অস্ট্রিয়ার বাৎসরিক ক্লাইমেট টিকেট কেটে তাহলে তাকে দিতে হবে ৩৬৫×৩= €১,০৯৫ ইউরো। এই অর্থ এককালীন বা মাসে মাসেও দেয়া যাবে।

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিন রাজ্য Vienna, Niederösterreich ও Burgenland এর মাঝেএই ধরনের একটি যৌথ টিকেট ব্যবস্থা পূর্ব থেকেই
বিরাজমান ছিল। অস্ট্রিয়ার মোট জনসংখ্যার শতকরা ৫০ শতাংশ মানুষ এই তিন রাজ্যে বসবাস করে। অবশ্য এই তিন রাজ্য পাশাপাশি হওয়ায় এদের মধ্যে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক টিকেটের বিভিন্ন ধরনের চুক্তি পূর্ব থেকেই বহাল আছে। যেমন,এই তিন রাজ্যের ২৬ বছর বয়সের নীচে যে কোন ছাত্র যদি সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাৎসরিক টিকেট কাটে তাহলে তাকে দিতে হবে মাত্র প্রায় €৮০ ইউরো। এই ৮০ ইউরোর টিকেট দিয়ে সে এক বছর এই তিন রাজ্যের সকল গণপরিবহন ব্যবহার করতে পারবে। এই টিকেট ভিয়েনার প্রতিটি মেট্রো রেলস্টেশনের টিকেটের মেশিনেই কিনতে পাওয়া যায়।

যারা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার গণপরিবহনের বাৎসরিক টিকেট কাটে,তাহলে তারা এককালীনও পরিশোধ করতে পারে অথবা প্রতি মাসে। বর্তমান রেট অনুযায়ী প্রতি মাসে পে করতে হয় ৩৩ ইউরো।
এর অর্থ দাঁড়াল,কেহ যদি বাৎসরিক টিকেট কাটে তাহলে তার প্রতিদিন সমগ্র ভিয়েনার সকল পরিবহণ নাইট বাস সহ খরচ পড়ে প্রায় ১ ইউরো।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫মার্চ/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ