গত শুক্রবার ফ্রান্স সাবেক ছাত্রদল অর্গানাইজেশন শাখার পক্ষ থেকে সভাপতি এম,চৌধুরী তুহিন এর তত্ত্বাবধানে বাংলাদেশ কমিউনিটির ওভার ভিলা জামে মসজিদে আসরের নামাজের পর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ সিলেট জেলার সাবেক সমাজ সেবা সম্পাদক জায়েদ আহমেদ এর মায়ের জন্য ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা ও ফ্রান্স বিএনপির তথ্য প্রযুক্তির বিষয় সম্পাদক কাজল আহমেদ, সিলেট জেলা মহানগর এর সাবেক সিনিয়র সদস্য মাহফুজুল ইসলাম মুন্না, গোলাপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ এমরান আহমদ ,আব্দুল ওয়াসিম মুরাদ,নুরুল ইসলাম নাহিদ,নাজমুল ইসলাম,সৈয়দ রুহুল আমিন, শাজাহান আহমেদ, তানভির আহমেদ,রাজু আহমেদ, জাহাঙ্গীর আহমেদ,শাকিল আহমেদ,মাহমুদ ইব্রাহিম,সুয়েল আহমেদ,অলি আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩১মার্চ/জই