• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরব সহ সমগ্র ইউরোপে চাঁদ দেখা গেছে, রোজা শুরু

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স ইউরোপ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

সৌদি আরব ও সমগ্র ইউরোপে কাল শনিবার রোজা শুরু।সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের কর্তৃপক্ষ আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।সৌদি আরবের সাথে মিলিয়ে সমগ্র ইউরোপে ও রোজা পালন শুরু হবে শনিবার রাত থেকে। সৌদি আরবে আরব নিউজ সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, সৌদি সুপ্রিম কোর্ট ঘোষণা নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল আজ শুক্রবার। তাই ২ এপ্রিল থেকে (শনিবার) পবিত্র রমজান মাস শুরু হবে।

এবার দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত হবে। করোনা সংক্রমণের বিধি-নিষেধ উঠে যাওয়ার কারণে এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পবিত্র মসজিদ দুটির কর্তৃপক্ষ।

সৌদি আরবে শুক্রবার ১৪৪৩ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। শুক্রবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালের পর এবারই প্রথম করোনা মহামারির স্বাস্থ্য সতর্কতা ছাড়া রমজান পালন করবে সৌদি আরব।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ