• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।বছর পেরিয়ে সমস্ত মুসলিম উম্মার জন্য এল পবিত্র মাহে রমজান। এই রমজান কে ঘিরে মুসলমানদের মধ্যে সেহেরি ও নানা রকমের ইফতারীর সমাহার দেখা যায় উচ্চবিত্ত ও মধ্যবতী পরিবারের মাঝে। কিন্তু পথে ঘাটে হাজারো লোকালয়ের মাঝে বহু অসহায় মানুষ আছে,যাদের দু’বেলা দুমুঠো খাবার জোটে না। এই রমজান মাসে তাদের পাশে দাড়িয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম ইউনিট নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। প্রথম রোজা থেকে শুরু করে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসুচি হাতে নিয়েছে মানবিক ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম সোহেল।


একঝাক তরুন ও মেধাবী ছাত্রলীগের কর্মীদের নিয়ে প্রতিদিন ইফতার ও রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায়। এইসময় তার নেতৃত্বে প্রতিনিয়ত কাধে কাধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, জিয়াউল হক সোহেল, রায়হান বিন ফারুকী, আব্দুল্লাহ মোহাম্মদ নাঈম, মামুন, রনি, শরীফ রানা, রাকিব, তাসনীম, ওহী, পান্না, কনা সহ নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ গন। নগরের কাওরান বাজার এলাকায় অসহায় মানুষের হাতে খাবার তুলে দিয়ে ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রেখেছে নর্দান বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও মানবিক ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম সোহেল।

ইফতার বিতরণ সম্পর্কে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদক কে বলেন–
“আমার সাংগঠনিক অভিভাবক,ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, দেশরত্ন ও মাদার ওফ হিউম্যানিটি,বঙ্গবন্ধুর কন্যা,জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট ভাইয়ের নির্দেশে আমরা মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসুচি হাতে নিয়েছি।

সোহেল আরও বলেন, আমার সহপাঠী সহ প্রায় শতাধিক ছাত্রলীগের কর্মী সব সময় মানবিক কাজ করে থাকি, তারা সব সময় আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে থাকে । ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই কর্মসুচি চলবে। এছাড়াও ঈদের আগের দিন পথশিশু ও অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া ও তাদের পরিবারের সুস্থতা কামনা করছি” বলে এ ছাত্রলীগ নেতা জানান।


এ মানবিক কাজে যে বা যারা নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সহযোগিতা সহ প্রেরণা যুগিয়ে আসছেন সকলের প্রতি ও শুভকামনা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আনিসুল ইসলাম সোহেল।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭এপ্রিল/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ