• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইতালি বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মনিরুজ্জামান মনির কূটনৈতিক বিশ্লেষক ইতালি থেকে
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইতালি বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইতালির রোমের মক্কি মসজিদে ইতালি বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন ও সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম বক্তব্য রাখেন। তারা বলেন, সঠিক গণতন্ত্রই সাধারণ মানুষের তথা দেশের উন্নয়ন এনে দিতে পারে। দেশকে চরম সংকট থেকে বের করে আনা এখন সময়ের দাবী। পাশাপাশি বক্তারা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনা করেন।

এসময় সংগঠনের সহ সভাপতি সাজ্জাদুল কবির, মাসুম বিল্লাহ, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ও মান্নান হিরা সহ দলের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার শুরুর আগে বিশেষ দোয়া মাহফিলে মসজিদের ইমাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্থতা, শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দেশবাসীর সহ মুসলিম উম্মার কল্যাণ কামনা করে। আয়োজিত মোনাজাতে অসংখ্য রোজাদার অংশ নেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ