• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেন থেকে পশুর খাদ্য নিয়ে ভিয়েনায় বিশেষ ট্রেন

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইউরোপ ডেক্স
আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২

ইউক্রেন থেকে পশুর খাদ্য নিয়ে ভিয়েনায় বিশেষ ট্রেন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম অস্ট্রিয়ার রাজধানী
ভিয়েনায় ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে বিশেষ মালবাহী ট্রেনের ভিয়েনায় আগমন।অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ শুক্রবার (৬ মে) ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে একটি বিশেষ মালবাহী ট্রেন রাজধানী ভিয়েনায় এসে পৌঁছেছে।ইউক্রেন থেকে আসা এই বিশেষ পশু খাদ্যের মালবাহী ট্রেনটিকে দানিউব (Donau) নদীর পাড়ে অবস্থিত মালবাহী স্টেশনে গ্রহণ করেন অস্ট্রিয়ার কৃষি ও পর্যটনমন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার (ÖVP)। এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ(Wassyl Chymynez) এবং অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) প্রধান আন্দ্রিয়াস ম্যাথেও(Andreas Matthä)।এখানে উল্লেখ্য যে,রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের শস্যভাণ্ডার হিসাবে খ্যাত ইউক্রেন থেকে পশুর খাদ্যের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।ফলে অস্ট্রিয়া জরুরী ভিত্তিতে উত্তর আফ্রিকার দেশসমূহ থেকে পশুর খাদ্য আমদানি করে। ফলে উত্তর আফ্রিকান দেশ সমূহ থেকে আমদানির ফলে পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়ায় পশুজাত দ্রব্যমূল্য শতকরা সর্বোচ্চ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার কৃষি মন্ত্রী
এলিজাবেথ কোস্টিঙ্গার জানান,এখন থেকে প্রতি মাসে
ইউক্রেন থেকে দুইবার পশু খাদ্যের চালান আসবে।
মন্ত্রী আশা করছেন এর ফলে অস্ট্রিয়ায় পশুজাত
দ্রব্যমূল্যের দাম পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে।
তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য অস্ট্রিয়া
ভবিষ্যতে ইউক্রেন থেকে আরও অধিক পরিমাণে
খাদ্য শস্য ও অন্যান্য কাঁচা মাল আমদানি করবে।

অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ বলেন,ইউক্রেনকে এই দুর্যোগের সময়
প্রতিশ্রুতি এবং “মহান সহযোগিতা” করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ইউক্রেন বিশ্বের অন্যতম একটি খাদ্য উৎপাদনকারক
দেশ কিন্ত রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের ফলে আমাদের উৎপাদন বন্ধ করতে হয়েছিল ফলে বর্তমানে
বিশ্বব্যাপী একটি কৃত্রিম খাদ্য সংকটের সূত্রপাত হয়েছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন বর্তমানে তার শস্য ও পশু খাদ্যের
মাত্র শতকরা ১০ শতাংশ রপ্তানি করতে পারছে। ইউক্রেনের সবচেয়ে যে অঞ্চলে বেশী পরিমাণে খাদ্য শস্য উৎপাদন হয়,সেই অঞ্চলের বেশিরভাগই যুদ্ধে
ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন এখন শুধুমাত্র ওডেসা
বন্দর দিয়ে দৈনিক ২ লাখ টন খাদ্য শস্য রপ্তানি
করতে পারছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের(ÖBB) প্রধান নির্বাহী
আন্দ্রিয়াস ম্যাথেও বলেন,রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই অস্ট্রিয়ার ট্রেন ইউক্রেনের জন্য বিশেষ
সার্ভিস দিয়ে আসছে। এখানে উল্লেখ্য যে,রাশিয়ার
আক্রমণের পরের সপ্তাহ থেকেই ÖBB শরণার্থীদের
জন্য বিশেষ ট্রেন সহ শরণার্থীদের জন্য বিনামূল্যে
ভ্রমণের ঘোষণা দেয়। পোল্যান্ডের পর অস্ট্রিয়া ইউরোপের মধ্যে দ্বিতীয় দেশ যেখানে সবচেয়ে বেশী
ইউক্রেনী শরণার্থী আশ্রয় নিয়েছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে বর্তমানে প্রতিবেশী
স্লোভাকিয়ার সিয়েরনা,উত্তর জার্মানির ব্রেক এবং
পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মধ্য দিয়ে অস্ট্রিয়ায়
ইউক্রেন থেকে খাদ্য শস্য ও পশুর খাদ্য রপ্তানি
করবে মালবাহী ট্রেনের মাধ্যমে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ