সাংগঠনিক সফর শেষ করে আয়েবাপিসির নেতৃবৃন্দের ভিয়েনা ত্যাগ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তিনদিনের সাংগঠনিক সফর শেষ করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গতকাল রবিবার যার যার দেশের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করেছেন।ভিয়েনা থেকে আমাদের কূটনৈতিক প্রতিনিধি জানিয়েছেন ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হওয়ার পর এটাই ছিল একাধিক ইউরোপিয়ান দেশে বসবাসকারী শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি আনুষ্ঠানিক সাংগঠনিক সাক্ষাৎ ও বৈঠক।

আমাদের প্রতিনিধির সাথে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন জানান গত ডিসেম্বর মাসে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইউরোপে প্রায় ডজন খানেক দেশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি বিশাল কমিটি গঠন করা হয়েছে।তিনি আরও জানান,ইউরোপের বিভিন্ন দেশে বৈশ্বিক মহামারী করোনার নানান বিধিনিষেধের কারনে আমাদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান করা এখনও সম্ভব হয় নি। এখন বিধিনিষেধ না থাকলেও একাধিক সদস্য বর্তমানে বাংলাদেশে ছুটিতে আছেন। তাছাড়াও আগামী জুন, জুলাই ও আগস্ট মাসে আমাদের কার্যকরী কমিটির অনেক সদস্য পরিবার নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশে ছুটিতে থাকবেন বলে আমাকে জানিয়েছেন।

সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন বিডি নিউজ
ইউরোপের কূটনৈতিক প্রতিনিধিকে আরও জানান,ভিয়েনায় আমাদের এই সাংগঠনিক সফরে গত শনিবার সন্ধ্যায় ভিয়েনার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আমরা একটি একান্ত বৈঠক করেছি। এই বৈঠকে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান সোহেল, আমি সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির অন্যতম সন্মানিত সদস্য জহিরুল ইসলাম এবং বর্তমান ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ।
বৈঠকে আমরা অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের
(আয়েবাপিসি) বিভিন্ন গঠনমূলক কার্যকলাপ নিয়ে
খোলামেলা আলাপ আলোচনা করেছি। বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্য আগামী সেপ্টেম্বর মাসে আটলান্টিক মহাসাগরীয় বা ভূমধ্যসাগরীয় কোন গ্রীষ্ম প্রধান দেশে আমাদের ৪১ সদস্য বিশিষ্ট বিশাল কমিটির একটি আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের পক্ষে মত প্রকাশ করেন। পরে বিস্তারিত আলাপ আলোচনার পর তারিখ নির্ধারণ করা হবে।

আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন
পরিশেষে আরও জানান,অস্ট্রিয়ায় আমাদের সংক্ষিপ্ত
এই সাংগঠনিক সফর অত্যন্ত সফল হয়েছে। পরিশেষে
তিনি আশা প্রকাশ করে বলেন,ইনশাআল্লাহ ভবিষ্যতে মাঝেমধ্যেই আমরা এই ধরনের সফর অব্যাহত রাখার
আশা প্রকাশ করছি।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩মে/জই