• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে গণসংহতির মশাল মিছিল

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে গণসংহতির মশাল মিছিল।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল শুরু হয়। মিছিলটি হাতিরপুলে বাজার, কাঁটাবন মোড়, শাহবাগ থানার সামনে থেকে ঘুরে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার লিমা, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ফাল্গুনী সরকার, দীপক রায়, ইমরাদ জুলকারনাইন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, মিরপুর অঞ্চলের আহ্বায়ক মাহবুব রতন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সহ প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের দলের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেলে সীতাকুণ্ডে আহতের দেখতে যান। হসপিটাল থেকে বের হবার সময় অতর্কিতভাবে লাঠিসোঁটা, ইট, পাথর দিয়ে হামলা চালায় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। চট্টগ্রামে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের দেখতে যাওয়াকেও সহ্য করতে পারছে না সরকারি দলের অনুগত ছাত্রলীগের সন্ত্রাসীরা। যখন গণসংহতি আন্দোলন বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ গণতান্ত্রিক ও সকলের জন্য মর্যাদাকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৭ দফা প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে সেই সময় সেই দলের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির ওপর সন্ত্রাসী হামলার বহু মানে দাঁড়ায়। এর সম্পূর্ণ দায় সরকারের। সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। সড়ক, বেডরুম, কারখানাকে মৃত্যু কূপে পরিণত করেছে। কেড়ে নিয়েছে মানুষের সার্বিক নিরাপত্তা। সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে গণমানুষের কণ্ঠস্বর জোনায়েদ সাকিকে আক্রমণ করে তার ফ্যাসিবাদী দুঃশাসনের চূড়ান্ত চেহারা দেখাচ্ছে। এই ধরণের নিপীড়ন কোনো ভাবেই সহ্য করা হবে না।”

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায় জানান,জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে আগামীকাল ৮ জুন সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দাবিতে ৭ দলীয় ‘গণতন্ত্র মঞ্চ”এর আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ