• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভালোবাসায় সিক্ত হলেন প্রবাসী কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক হায়দার

মিনহাজ হোসাইন বিশেষ প্রতিবেদক ( ইউরোপ) ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক হায়দার আহমেদ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির প্রচার সম্পাদক হায়দার আহমেদের জন্মদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির পক্ষ থেকে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা সুন্দরবন রেস্টুরেন্টে কেক কেটে ও‌ নৈশভোজের মাধ্যমে হায়দার আহমেদের জন্মদিন উদযাপন করা হয়। বুধবার (১ জুন) জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বন্ধু বান্ধব ও সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ও টেলিফোনে তাকে শুভ কামনা ও শুভেচ্ছা জানান।‌ ঐ দিন‌‌ হায়দার আহমদ শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় সিক্ত হন।

এসময় অনুষ্ঠানে‌ উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও একাত্তর টেলিভিশন প্রতিনিধি লাবণ্য অঞ্জন চৌধুরী, জাতীয় অনলাইন প্রেসক্লাব সভাপতি ও এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন রোমান,‌ বৃহত্তর সিলেটের অন্যতম মুরব্বি আফজাল আহমেদ।‌ টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীম, সভাপতি এটি এম শাহজাহান, আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ‌ সভাপতি আলী আহমেদ, সহ‌ সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সরোয়ার হোসেন, কোষাধক্ষ্য জাকির হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়েছ খান, আযান সহআরো অনেকেই।

জন্মদিনে উপলক্ষে হায়দার আহমেদ বলেন, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, অতিক্রান্ত হলো আরেকটি বছর। জন্মদিনে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পদার্পণ করলাম জীবন পঞ্জিকার নতুন বছরে।‌ জনগণের সেবায় ব্রত হয়ে জীবনের পথচলায় ও‌ সকলের অকৃত্রিম ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তবে, এটুক জানি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে মানুষের সেবক হয়ে থাকার চেষ্টা মননে ধারণ করে নিয়েছি।‌ রাজনৈতিক সহযোদ্ধা, আমার প্রাণপ্রিয় জনপদের জনসাধারণ সহ যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে দিয়েছেন অমূল্য শুভেচ্ছা বার্তা সকলের প্রতি অনিঃশেষ ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা।

জানা যায় হায়দার আহমেদ সিলেট বিয়ানীবাজার থানার বাহাদুরপুর এলাকার সন্তান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ