• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভিবাসীদের স্থানান্তর, সীমান্ত শক্তিশালী ও ডিপোর্ট বিষয়ে ইইউ তে চুক্তি স্বাক্ষর

কামরুজ্জামান ভূইয়া ডালিম অভিবাসনে আইনী সহায়তা ও পরামর্শক বিশেষজ্ঞ
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

আজ অভিবাসীদের স্থানান্তর এবং সীমান্ত শক্তিশালীকরণে ও ডিপোর্ট বিষয়ে ইইউতে ঐতিহাসিক চুক্তি হয়েছে।বিশেষ করে, ইইউ সদস্য দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীরা, লাক্সেমবার্গে বৈঠকে অভিবাসীদের স্থানান্তরের জন্য সংহতি প্রক্রিয়া এবং ইইউ সীমান্ত নিয়ন্ত্রণ (স্ক্রিনিং এবং ইউরোডাক ডেটা) শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী অন্যান্য দেশে হস্তান্তর এবং নিজ দেশে ডিপোর্ট এবং মানবিক সহায়তা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্তনের চুক্তিতে একমত হন।কমিশনের ভাইস প্রেসিডেন্ট, মার্গারিটিস স্কোইনাস , টুইট করেছেন যে আজকের চুক্তিটি সাম্প্রতিক মাসগুলিতে ইউরোপের ঐক্যের একটি অবিসংবাদিত চিহ্ন। মিঃ স্কোইনাস বিশেষ করে MED5 গ্রুপের দেশগুলোকে ধন্যবাদ জানান (সাইপ্রাস, গ্রীস, স্পেন, ইতালি, মাল্টা) তাদের ” গঠনমূলক পদ্ধতির ” জন্য।

গ্রিসের প্রতিনিধিত্ব করছেন অভিবাসন নীতি মন্ত্রী নোটিস মিতারাকিস । গ্ৰিসের অভিবাসন মন্ত্রী বলেছেন অভিবাসন রোধের জন্য গ্রীস কঠোর অবস্থানে রয়েছেন অবৈধদের গ্রেপ্তার করা সীমান্তে কঠোর নজরদারি দেওয়া। এবং তিনি বলেছেন তুরস্কের যত উস্কানিমূলক ব্যবস্থা হোক না কেন গ্রেফতার অভিবাসন নীতিতে পিছপা হবে না। যার ফলে এর ভুক্তভোগী তৃতীয় দেশের নাগরিক তথা বাংলাদেশের বেশি। এখনো প্রতিদিন বিভিন্ন স্থানে পুলিশের গ্রেপ্তারের চলছে আতঙ্কে এবং পারমিট বিহীন বাংলাদেশিরা আতঙ্কের মাধ্যমে দিনযাপন করছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ