• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল বিনোদন ডেক্স
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত।সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশ্রগ্রহণে গ্রিসের এথেন্সস্হ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ১৪২৯ বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ২০২২, রবিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস প্রাঙ্গণে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশি খাবার উৎসবের সাথে বৈশাখী মেলা আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণ বৈশাখী আল্পনা, নববর্ষের সাজসজ্জসহ বাংলাদেশি ঐতিহ্যবাহী সাজে সজ্জিত করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ ও তার সহধর্মিনী মিসেস রেবেকা সুলতানা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিসহ এইদিন বিকাল তিনটায় দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে বর্ষবরণ মেলার উদ্বোধন করেন। কয়েকশত প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে নতুন বছরে বর্ণিল সাজে সজ্জিত ব্যানার, ফেস্টুন, মুখোশ পড়ে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সকলের আগ্রহ ও দৃষ্টি কেড়ে নেয়।

বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে লোকজ ও বৈশাখী পোষাকে সজ্জিত শত শত নারী-পুরুষ ও শিশুদের আগমনে কলকাকলিতে মুখরিত হয় দূতাবাস এবং সৃষ্টি হয় এক বর্ণিল মনোরম পরিবেশের। মেলায় আগমনকারীরা বিভিন্ন স্টল থেকে বাংলাদেশি পণ্য ক্রয় করেন এবং বাংলাদেশি খাবারের স্বাদও আস্বাদন করেন। বৈশাখী আবহে স্টলসহ দূতাবাস প্রাঙ্গণ হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিরা তাদের স্টলসমূহে বাংলাদেশি খাবার, তৈজসপত্র, হস্তশিল্প, শাড়ী, মনোহরী দ্রব্য, অলংকার সামগ্রী এবং আল্পনা সহকারে বাংলাদেশকে ফুটিয়ে তোলেন। পাশাপাশি গ্রিক ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর Ôঅসমাপ্ত আত্মজীবনী’র ও বঙ্গবন্ধুর মহতী জীবন ও কর্মের উপর রচিত বিভিন্ন গ্রন্থের প্রদর্শনীর জন্য মেলায় দূতাবাস স্টল স্থাপন করা হয়।

‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি সম্মিলিত কণ্ঠে পরিবেশনার মাধ্যমে এ বছর নতুন বছরকে বরণ করে নেন সকলে। মনোজ্ঞ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্যবৃন্দ, গ্রিসের বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এবং শিশু-কিশোররা বৈশাখী ও লোকজ সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। এর আগে, মান্যবর রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে দূতাবাসের আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসবে যোগ দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি সম্প্রতি গ্রিক সরকারের সাথে স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তির আওতায় সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো নিবিড় করার আশাবাদ ব্যক্ত করেন।

দূতাবাস আয়োজিত এই বর্ষবরণ উৎসব গ্রিস প্রবাসীদের মধ্যে বিপুল আনন্দ-উদ্দীপনার সঞ্চার করে এবং প্রবাসে এরকম সার্বজনীন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ