• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রীসে এস্যাইলাম পাওয়ার সুযোগ,শুরু হয়েছে স্কাইপ কল

মুহাম্মেদ অলিউর রাফি কূটনৈতিক বিশ্লেষক ও অভিবাসন বিষয়ে পরামর্শক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

গ্রীসে এস্যাইলাম পাওয়ার সুযোগ,শুরু হয়েছে স্কাইপ কল:
গ্রীসে এস্যাইলাম পাওয়ার মাধ্যম স্কাইপ কল বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই আশাহত হয়েছিলেন।কিন্তু অনেকেই জানেন না যে,বিগত ১৮-০৪-২০২২ইং থেকে গ্রীসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয় আবারো স্কাইপ কলের মাধ্যমে এস্যাইলাম সুবিধা দিয়ে যাচ্ছে এবং আগের থেকে আরো বৃহৎ আকারে এস্যাইলাম সুবিধা দিয়েছে তারা।
“এস্যাইলাম আবেদনের স্কাইপ সার্ভিস কিছু নতুন নিয়ম নিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে”।নতুন শিডিউল অনুযায়ী স্কাইপ কলে, এখন থেকে সপ্তাহে দুইদিন কল দিয়ে নিবন্ধন করার সুযোগ থাকছে আগের মত”। বাংলাদেশিরাএথেন্স,পাতরা,ক্রিতি ও কোস আইল্যান্ডে একদিন এবং অন্যদিন থেসেলোনিকি বা সামোস আইল্যান্ড থেকে এস্যাইলাম কার্ড পেতে পারেন।

পোস্টে সঠিক স্কাইপ আইডির স্ক্রিনশটও দেওয়া হয়েছে।

সময়সূচি:

১.বিশেষ নোট:বৃহস্পতিবার মোট দুবার কল দেওয়ার সময় রয়েছে। সকাল ১০:৩০ মিনিট থেকে সকাল ১১ টা পর্যন্ত এই ৩০ মিনিট কল রিসিভ করলে শুধু পেরিয়াস থেকে এস্যাইলাম কার্ড দিবে।

২.বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত:
(এদিন থিসেলোনিকি অথবা সামোস আইল্যান্ডের এস্যাইলাম অফিস থেকে এস্যাইলাম কার্ড পাওয়ার আমন্ত্রণ জানানো হয়)।

৩.শুক্রবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত:
(এদিন পেরিয়াস/পাতরা/ক্রিতি/কোস আইল্যান্ডের এস্যাইলাম অফিস হতে এস্যাইলাম কার্ড পাওয়ার আমন্ত্রণ জানানো হয়)।

বি:দ্র:

যাদের এস্যাইলাম কার্ড পূর্বে ছিলো এখন নেই,তারা গ্রীক এস্যাইলাম আইন অনুসারে আরেকবার একটি নতুন কেস দিয়ে এস্যাইলাম গ্রহণ করার সুযোগ পাবেন।সুতরাং আপনারাও আরেকবার এস্যাইলাম কার্ড পেতে কল করবেন।

বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ই সময়সূচি অনুযায়ী কল করবেন।যেখান থেকেই হোক এস্যাইলাম কার্ড নেওয়ার চেষ্টা করবেন।

স্কাইপে কল রিসিভ হলে একজন দোভাষী বাংলায় কথা বলবেন।

অবশ্যই স্কাইপের সঠিক আইডিতে কল দিবেন এবং ভিডিও কল দিবেন।

যিনি এস্যাইলাম কার্ড নিতে চান সেই ব্যক্তিকেই কলে থাকতে হবে কারন উনার ছবির স্ক্রিনশট নেওয়া হবে।

এক কলে একাধিক ব্যক্তি নিবন্ধন করতে পারবেন।

ভিডিও কলের আগে আপনার জন্ম তারিখ মনে রাখবেন এবং তারা নাম জিজ্ঞেস করবে।

কল যেকোন মুহুর্তে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দ্রুত তাদেরকে জিজ্ঞেস করবেন কোন দিন, কত তারিখে,কোন জায়গার এস্যাইলাম অফিসে হাজির হতে হবে এবং একটি কোড নাম্বার তারা দিতে পারে,সেটি লিখে রাখবেন।

প্রাক নিবন্ধন হলে যে শহরের এস্যাইলাম অফিসের নাম বলবে গোগলম্যাপে গিয়ে সার্চ দিয়ে ঠিকানাটা সাথে সাথে লিখে রাখুন এবং সময়মত হাজির হতে কিভাবে যাওয়া যাবে সেটা আগে থেকেই নির্ধারণ করে রাখুন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ