• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক বায়েজিদ সিআইডির হেফাজতে

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক বায়েজিদ কে সিআইডি গ্রেফতার করেছে। টিকটকার বায়েজিদের পরিণতি:-
উদ্দেশ্য প্রণোদিতভাবে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা বায়েজিদকে আটক করেছে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পদ্মার উত্তর পাড় থানাকে।

কি আছে- ১৫ এর ৩ ধারায়:

অন্তর্ঘাতমূলক কাজ যেমন রেলপথ, ঝুলন্ত রজ্জু পথ, রাস্তা, খাল, সেতু-কালভার্ট, বাঁধ-সেতু, বন্দর, ডকইয়ার্ড, বাতিঘর, বিমান ঘাঁটি, টেলিগ্রাফ লাইন বা খুঁটি বা টেলিভিশন বা বেতার প্রতিষ্ঠানের সম্পদের কার্যক্ষমতা ব্যাহত করা অথবা সম্পদগুলির ক্ষতি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি অনৈতিক কাজ করতে পারবে না- যদি করেন তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩) ধারায় অভিযুক্ত করা হবে।

এ অপরাধের শাস্তি কি-

যদি কোন ব্যক্তি এই ধারার কোন বিধানের লংঘন করে তাহলে মৃত্যুদন্ড, যাবজ্জীবন অথবা চৌদ্দ বছর পর্যন্ত যে কোন মেয়াদে কারাদন্ড হবে সেইসাথে তাকে অর্থদন্ডেও দন্ডিত করা যাবে।

বিশেষজ্ঞ মহলের মতে  এটি পদ্মা সেতুর ক্ষেত্রে কোন ভাবে মানন সই নহে। আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ একটি সেতু সেখানে জনগণের এমন আচরণ সত্যিকার অর্থেই ভালো লক্ষণ নই বলে বিষ্ময় প্রকাশ করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ