• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিজ নিজ ‘প্রেমিকের’ সঙ্গে থানায় বউ-শাশুড়ি

রিপোটার নাম :
আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২

গভীর রাতে বসতঘর থেকে পুত্রবধূ ও শাশুড়িকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা। এ সময় তাদের সঙ্গে দুই যুবককেও পুলিশে দেয় তারা। প্রতিবেশীদের অভিযোগ, ওই পুত্রবধূ ও শাশুড়ির সঙ্গে এই দুই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক। এ কারণে তারা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। চারজন এখন থানায় আছেন বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি।

এদিকে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন তারা। এখন বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানিয়েছেন আটক পুত্রবধূ এবং তার প্রেমিক। তারা বলেন, আমাদের ১১ বছরের সম্পর্ক। এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গানেন্দ্রনাথ বসাক জানান, ঘটনার রাতে কোনো পুরুষ ঘরে ছিল না। এ সময় ঘরে দুই যুবকের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা পুত্রবধূ ও শাশুড়িসহ তাদের আটকে রাখে। পরে বুধবার সকালে তাদের পুলিশে সোপর্দ করে তারা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুপুরে বলেন, ‘ছেলের বউ, শাশুড়ি ও তাদের দুই পরকীয়া প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়। ’


আরো বিভন্ন ধরণের নিউজ