• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রেলিয়া ইউক্রেনকে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক ইন্টারন্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

অস্ট্রেলিয়া ইউক্রেনকে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে !রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তার দেশে প্রথম সফর বলে বর্ণনা করেছেন। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গত রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো সম্মেলনে যোগদানের পর ইউক্রেনে এক আকস্মিক সফর করেন। সেখানে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে, এক গণকবরে শায়িত বেসামরিক মানুষজনের জন্য মোমবাতি প্রজ্জ্বলন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। রুশ সেনাদের বিরুদ্ধে বুচায় অত্যাচার সংঘটনের অভিযোগ রয়েছে। অ্যালবানিজ বলেন, অত্যাচারের শিকার ব্যক্তিদের জন্য ঐ সম্প্রদায়ের ন্যায়বিচারের আকাঙ্খাটি অস্ট্রেলিয়াও পোষণ করে।এছাড়াও অ্যালবানিজ ইরপিন সফর করেন। সেটি যুদ্ধবিধ্বস্ত আরেকটি শহর। ধ্বংসযজ্ঞ পরিদর্শন করে সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিয়েভে বলেন, “পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এখানে এটি একটি আবাসিক ভবন, তার ঠিক পেছনেই আরেকটি, যাতে নির্মমভাবে আঘাত করা হয়েছে।” তিনি আরও বলেন, “এটি যুদ্ধাপরাধ,এটি বিধ্বংসী। এখানে জীবিকা এবং অবশ্যই জীবনের অবসান হয়েছে।”ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথেও সাক্ষাৎ করেন অ্যালবানিজ। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। এর মধ্যে অতিরিক্ত আরও ৩০টিরও বেশি সাঁজোয়া যান এবং ড্রোন রয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করছে অস্ট্রেলিয়া। রুশ সরকারের ১৬ জন মন্ত্রী ও ধনকুবেরদের সফরের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এছাড়াও রুশ স্বর্ণ আমদানিও নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া।এদিকে ইউক্রেনে নিজেদের দূতাবাস আবারও খোলার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়ার সরকার।অ্যালবানিজ পোল্যান্ড থেকে একটি সাঁজোয়া ট্রেনে করে ইউক্রেনে প্রবেশ করেন। ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্যরা তার সাথে ছিল। ইউক্রেনের কয়েক হাজার শরণার্থীকে অস্ট্রেলিয়ায় সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ