• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সানজুসেপ্পে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ইতালিতে পালমা, সানজোন্নার, সানজুসেপ্পে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পালমা, সানজোন্নারো, সানজোসেপ্পে নাপোলীর শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রবাসীদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যায় নাপোলির স্হানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালমা সানজোন্নারো সানজোসেপ্পে শাখার সভাপতি আব্দুল গনির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব হোসাইন, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, শ্রমিক দলের সভাপতি লিটন আহমদ , সদস্য মনির হোসেন, সদস্য সানা উল্লাহ সহআরো অনেকেই।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ সময় তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় নেতৃবৃন্দরা দেশে ও বিদেশের প্রত্যক সংগঠন ও‌ জিয়ার আদর্শের সৈনিকদের বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করার আহবান জানান। এবং আগামীতে সকল জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ থেকে বেগম জিয়া ও তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করারও আহ্বান জানান‌।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ