• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আজ পবিত্র ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ১০ লক্ষ নারী-পুরুষ

বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সৌদি আরবের আরাফাতের ময়দান থেকে আমান উল্লাহ আমান
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

আজ পবিত্র ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হবেন ১০ লক্ষ নারী-পুরুষ। খোশ আমদেদ ‘ইয়াওমুল আরাফা’। স্বাগত, আরাফার দিন ৯ জিলহজ। জিলহজের আরাফার এই দিনটি বছরের শ্রেষ্ঠতম দিন। যেমন শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর (শবেকদর)।হাদিস শরীফে রাসূলুল্লাহ (সা:) বলেছেন, ‘আল আরাফা, আল হাজ আরাফা’ অর্থাৎ হজ হলো আরাফার দিন। আরাফাই হজ (আবু দাউদ)। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ (সা:) বলেন, আরাফার দিনটিই মূলত হজের দিন। ‘আরাফাতে অবস্থান করাই হলো হজ’ ( সুনান নাসাঈ, ৩০৪৪)।জাবালে রহমতের পাদদেশ থেকে নামিরা মসজিদ পর্যন্ত দৈর্ঘ্যে ২ কিলোমিটার এবং প্রস্থে ২ কিলোমিটার এলাকাই হলো আরাফাতের ময়দান।

হজরত আদম (আ:) ও হাওয়া (আ:) বেহেশত থেকে পৃথিবীতে আসার পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিন শ’ বছর পর আরাফাতের ময়দানে আবার তাদের সাক্ষাৎ ঘটে। কৃতকর্মের জন্য তাঁরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাঁদের ক্ষমা করে দেন। আরাফাত ময়দান তাই আদম ও হাওয়ার স্মৃতিবিজড়িত মিলন স্থল। এজন্য এটা হজের মূল রুকন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবছর ২০২২ এর হজ্জের খতিব হিসেবে শায়েখ ড. মুহাম্মদ বিন আব্দুল করিম আল-ঈসাকে নিয়োগ করেছেন। তিনি আজ ৯ জিলহজ শুক্রবার মসজিদে নামিরা থেকে আরাফাতের খুতবাহ প্রদান করবেন।উল্লেখ্য, তিনি সৌদি আরবের সাবেক আইনমন্ত্রী এবং বর্তমান রাবেতা আলমে ইসলামির মহাসচিব।

১৪৪২ হিজরির জন্য সৌদি সরকার ৬০ হাজার স্থানীয় ও সৌদি অবস্থানরত প্রবাসীদের হজের অনুমতি দিয়েছেন। যথাযথ ব্যবস্থাপনায় পবিত্র নগরী মক্কা থেকে বিশেষ যানবাহনে হজযাত্রীদের আরাফার ময়দানে নিয়ে যাচ্ছেন। লাব্বাইক ধ্বনিতে নির্ধারিত সংখ্যক হজযাত্রীরা আরাফায় যাচ্ছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ