• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৃহত্তর ঢাকা সমিতি ইতালি আয়োজিত বার্ষিক বনভোজন সম্পন্ন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বৃহত্তর ঢাকা সমিতি ইতালি আয়োজিত বর্ণাঢ্য বার্ষিক বনভোজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত। ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির আহবায়ক কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার রোম শহরের অদূরে পিকনিক স্পট কাসকাটা দেল্লে‌ মারমোরে পাহাড় আর ঝর্ণা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিদর্শনে পাড়ি জমায় সংগঠনটি।সমিতির আহবায়ক মোঃ সেলিম এর তত্ত্বাবধায়নে এবং সদস্য সচিব আব্দুর রশিদ এর পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাবিব চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ‌ মঞ্জু সহ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন অতীতে সংগঠনটি বাংলাদেশী কমিউনিটিতে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে সুনাম অর্জন করেছে আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

ইউরোপে জুলাই মাসের তীব্র গরমে যখন জীবন যাত্রায় একপ্রকার একগেয়েমিপনা চলে আসে তখন একটু ভিন্নতা আনতে এরকমের আনন্দ ভ্রমণে জীবনের গতিতে ফিরে আসে অনেকটাই প্রশান্তি। সামাজিক ও বিনোদনমূলক কাজের ধারাবাহিকতায় বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে প্রতি বছরের মতো এবারেরও অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসীদের এক মিলনমেলা।দিনব্যাপী ব্যাপক আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলার ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিলপুরো কর্মসূচি।

উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দেরা মনে করেন এই ধরণের আনন্দ ভ্রমণে প্রবাসে শত কর্ম ব্যস্ততার ক্লান্তি দূর করে কাজের স্পৃহা বৃদ্ধি করে। প্রবাস কন্ঠ সম্পাদক মিনহাজ হোসেন অনেকের সঙ্গে কথা বললে নেতৃবৃন্দরা বলেন, প্রবাসের শত ব্যস্ততার মাঝে এরকম আনন্দ সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশকে এবং দেশীয় সংস্কৃতিকে।অনুষ্ঠানে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে রোমের স্হানীয় শিল্পীদের পরিবেশনায় গানে‌ ও‌ নাচে মাতিয়ে রাখেন প্রবাসী বাংলাদেশীদের।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ