• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার যুদ্ধের হুঙ্কার

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার যুদ্ধের হুঙ্কার!
এই সতর্কতাটি পিয়ংইয়ং-এর সর্বসাম্প্রতিক হুমকি। দেশটি শীঘ্রই তার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাবে বলে অনুমান করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার (VOA) খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার রাতে সতর্ক করে বলেছেন যে, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সামরিক সংঘর্ষের জন্য “পুরোপুরি প্রস্তুত” রয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছে।ভয়েস অফ আমেরিকা আরও জানায়, উত্তর কোরিয়ার রাষ্ট্র-চালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সংবাদ অনুসারে, কোরীয় যুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় কিম সতর্ক করে দেন যে দক্ষিণ কোরিয়ার সরকার যদি কোনো “বিপজ্জনক প্রচেষ্টা” চালায় তবে তাদেরকে ধ্বংস করা হবে।

তার বক্তৃতায় কিম বারবার তার দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে গর্ব করেছেন এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সামরিক সংঘর্ষের জন্য “পুরোপুরি প্রস্তুত” রয়েছে।
উত্তর কোরিয়া এ বছর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, পিয়ংইয়ং দৃশ্যত আরেকটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিও সমাপ্ত করেছে।

বুধবার তার ভাষণে কিম যুক্তরাষ্ট্রের “দ্বিচারিতা” এবং “গুন্ডামিপূর্ণ আচরণের” কথা বলে বিফোরণ ঘটান। উত্তর কোরিয়ার সামরিক পদক্ষেপকে রুটিন মহড়া হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়া “আমাদের জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।”
উত্তর কোরিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষে সম্ভবত আরও কঠিন হবে। নিরাপত্তা পরিষদের ভেটো দেয়ার ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া এবং চীন সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বৃদ্ধি না করে শিথিল করার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: ভয়েস অফ আমেরিকা
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ