• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক প্রস্তাব নিয়ে গণ-সংলাপ

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক চট্টগ্রাম থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক প্রস্তাব নিয়ে গণ-সংলাপ।বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে প্রস্তাবিত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার আয়োজনে “গণ-সংলাপ” অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের এস, রহমান হলে এই গণ-সংলাপ অনুষ্ঠিত হয়।গণ-সংলাপে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সদস্য অপূর্ব নাথ, জাতীয় পরিষদ সদস্য শহীদ শিমুল, জেলা সদস্য মির্জা আবুল বাশার, অ্যাডভোকেট ফাহিম শরিফ খানসহ বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামের নাগরিক প্রতিনিধিবৃন্দ।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানের হাতে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘বিচারপতি, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপ্রধান এবং বরখাস্ত করার ক্ষমতাও তিনি রাখেন। এ জন্য নিয়োগের সময় যেমন দলীয়করণ হয়, তেমনি সাংবিধানিক পদে নিয়োগ প্রাপ্তরা চাকরি হারানোর ভয়ে স্বাধীনভাবে কাজ করতে পারেন না।’

এমন সংবিধানে দেশ পরিচালনা করে সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি।তিনি বলেন, ‘এজন্য সরকার পতনের আগে শাসনব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন করে যারা ক্ষমতায় আসবে, তারা একইভাবে দেশ পরিচালনা করবে।’

সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় জোনায়েদ সাকি আরো বলেন, ‘বর্তমান আন্দোলন শুধু একটি সুষ্ঠু ভোটের আন্দোলন নয়। আমরা আন্দোলন করছি জনগণের স্থায়ী ভোটাধিকারের জন্য। ভোটাধিকারের পাশাপাশি শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াইয়ে সবাইকে শামিল হতে হবে।’

সংলাপে আলোচনা করেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিয়া, গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার আহ্বায়ক হাসান মুরাদ শাহ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলা সংগঠক মিজানুর রহীম চৌধুরী, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সদস্য প্রকাশ মজুমদার, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, সাম্যবাদী আন্দোলনের
আহ্বায়ক অপু দাশ গুপ্ত, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী বাবুল, গণফোরামের সভাপতি মুজিবুল হক, জেএসডি’র সহ-সভাপতি মতুর্জা কামাল, গ্রীন নিউজ বিডির সম্পাদক স্বপন মজুমদার, সচেতন নাগরিক পার্টির সভাপতি হেলাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক সেলিম নূর প্রমুখ।

সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সদস্য সচিব ফরহাদ জামান জনি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ