ইতালিতে প্রকাশ্যে দিনের বেলায় নাইজেরিয়ান যুবক কে পিটিয়ে হত্যা করলো একজন ইটালিয়ান বর্ণবাদী। ইতালির মধ্যাঞ্চলীয় শহর চিভিটানোভা মারকা’য় অভিবাসী এক নাইজেরীয় নাগরিককে প্রকাশ্য দিবালোকে কিলঘুষি মেরে ও গলাটিপে হত্যার ঘটনায় ব্যাপক জনরোষ দেখা দিয়েছে। এই ঘটনায় ৩২বছর ওই হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে।গত ২৯ শে জুলাই, শুক্রবার , বর্ণবাদী ওই শেতাঙ্গ(সাদা চামড়া) যুবক প্রথমে আফ্রিকান লোকটিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ার পর এলোপাতাড়ি কিল ঘুষি ও গলা টিপে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা কেউ লোকটিকে বাঁচাতেও এগিয়ে আসেনি, তারা মোবাইলে ভিডিও ধারনে ব্যাস্ত ছিল।
নিহত নাইজেরিয় ব্যাক্তিটি ফুটপাথে ব্যবসা করে সংসার চালাতো বলে জানা গেছে। কোন কারণ ছাড়া ঐ বর্ণবাদী লোকটি পেছন থেকে এসে হঠাৎ লাঠি দিয়ে আঘাত করে কৃষ্ণাঙ্গ লোকটিকে হত্যা করে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩আগস্ট/জই