• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনা সিটি কর্পোরেশন ২৩নং ডিসট্রিক্টের কাউন্সিলর শপথ নিলেন মাহমুদুর রহমান

মাশুক আহমেদ চৌধুরী ভিয়েনা অষ্ট্রীয়া
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

ভিয়েনা সিটি কর্পোরেশন এর ২৩নং ডিসট্রিক্টের কাউন্সিলর হিসেবে শপথ নিলেন মাহমুদুর রহমান নয়ন
২৩নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট পার্লামেন্টের অস্ট্রিয়ান পিপলস পার্টির(ÖVP) স্পিকার মনোনীত
নিউজ ডেস্কঃ গত ১১ অক্টোবর ভিয়েনা সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন বাংলাদেশী বংশদ্ভুদ মাহমুদুর রহমান নয়ন । তিনি ঐ নির্বাচনে কাউন্সিলর হিসেবে জয়লাভ করেন । তিনিই প্রথম বাংলাদেশী অষ্ট্রিয়ায় ইতিহাস গড়লেন ।

বর্তমানে পুরো অষ্ট্রিয়ায় সম্পূর্ণ লকডাউন চলছে, এর ভিতরই সাংবিধানিক বাদ্ধবাদিকার জন্য শপথ নিতে হয়েছে নব-নির্বাচিত কাউন্সিলরদের । মহামারী করোনার জন্য কোন জাকজমকপূর্ণ অনুষ্ঠান ছিলনা । খুব সাধারনভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
শপথ বাক্য পাঠ করান ভিয়েনা সিটি কর্পোরেশনের উপ-মেয়র মিসেস Kathrin Gaal ।
ডিসট্রিক্ট কাউন্সিল থেকে মাহমুদুর রহমান কে ফিনান্স এবং পরিবেশ কমিটির প্রধান করা হয়েছে ।
শপথ অনুষ্ঠানশেষে বিডিনিউজ ইউরোপ পত্রিকার স্টাফ রিপোর্টার মাশুক আহমেদ চৌধুরী মাহমুদুর রহমান এর বাসভবনে ছুটে যান ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ।

মাহমুদুর রহমান নয়ন বলেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন, কারন কিছুক্ষন পূর্বে আমাদের শপথ হল । আর এই শপথের মাধ্যমে অষ্ট্রিয়ার রাজনীতিতে আমার পথ চলা শুরু হোল । তিনি আরও বলেন, আগামী ৫ বছর আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালনে করতে পারি সে জন্য তিনি অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে সহযোগিতা এবং দোয়া কামনা করেন ।
তিনি বলেন, আজকের এই সন্মান আমি প্রবাসী বাংলাদেশী তথা সমগ্র বাংলাদেশী মেহনতি মানুষের জন্য উৎসর্গ করলাম ।
বিডিনিউজ ইউরোপ/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ