• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রিন্স চার্লস বৃটেনের রাজা তৃতীয় চার্লস নির্বাচিত

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

রাণী এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস বৃটেনের রাজা তৃতীয় চার্লস নির্বাচিত। রাণী দ্বিতীয় এলিজাবেথের পুত্র চার্লস-কে আনুষ্ঠানিকভাবে বৃটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে।ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি ও ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে লন্ডনের সেইন্ট জেমস’স প্রাসাদে ব্রিটিশ রাজকীয় জাঁকজমক ও আড়ম্বরে পরিপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।
রাণী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই চার্লস স্বাভাবিক নিয়মে ব্রিটেনের রাজা হয়ে যান। এখন থেকে তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হবেন।রাজ-পরিষদে অনুষ্ঠিত শনিবারের প্রক্রিয়াটি রাজা হিসেবে তার আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। ইতিহাসে এই প্রথমবারের মত তাঁর রাজা হওয়ার ঘোষণাটি ব্রিটিশ টেলিভিশনে সম্প্রচারিত হল।এর আগে, শুক্রবার, রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া তার প্রথম ভাষণে চার্লস তার প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথকে “ডার্লিং মামা” (প্রিয় মা) হিসেবে সম্বোধন করেন।

৭৩ বছর বয়সী চার্লস ব্রিটিশ সিংহাসনে আরোহণ করা প্রবীণতম রাজা। তিনি বলেন, তিনি সেভাবেই “আনুগত্য, শ্রদ্ধা ও ভালবাসা” নিয়ে দায়িত্বপালন করবেন, যেভাবে তার মা সাত দশকেরও বেশি সময় ধরে, ৯৬ বছর বয়সে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত করে গিয়েছেন।

বাকিংহাম রাজপ্রাসাদ থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শোকার্ত জাতির উদ্দেশ্যে শুক্রবার চার্লস বলেন, “আজীবন সেবার সেই প্রতিশ্রুতিই আপনাদের সকলের কাছে আমি আজ নবায়ন করছি।” তিনি আরও বলেন, এলিজাবেথের মৃত্যু “হারানোর এক অপরিসীম বেদনা” নিয়ে এসেছে। এই বলে তিনি তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজা বলেন যে তিনি তার মায়ের দৃষ্টান্ত অনুসরণ করবেন। তিনি বলেন, “রাণী যে অবিচল নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করেছেন, এখন আমিও, ঈশ্বর আমার জন্য বাকি যে সময়টা রেখেছেন, তার পুরোটা জুড়ে, আমাদের দেশের মূলে থাকা সাংবিধানিক আদর্শগুলো সমুন্নত রাখতে আমাকে নিয়োজিত রাখার পবিত্র শপথ নিচ্ছি। ”

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২সেপ্টম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ