• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বহির্বিশ্বে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হতে হবে- আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে

বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বকুল খান, স্পেন
আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

বহির্বিশ্বে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হতে হবে- আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে। বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়া আয়োজিত বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ই সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলনমেলা।অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এড. রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টকশো খ্যাত রাজনৈতিক বিশ্লেষক, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টালস এডিটরস এন্ড জার্নালিস্ট এর কেন্দ্রীয় সভাপতি লুৎফর রহমান এবং পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী।

দেশ জাতির এই ক্রান্তিলগ্নে বহির্বিশ্বের সকল বাংলাদেশী জাতিয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান এড. রুহুল কবির রিজভী। নব্য স্বৈরাচার, ফ্যাসিস্ট এই আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশ রক্ষার স্বার্থে এই সরকারের বিদায় ব্যাতিত আর কোন বিকল্পতা নেই।

ইউরোপ ও আমেরিকা থেকে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। পর্তুগাল সহ ইউরোপের অনেক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেছেন।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়ার প্রথম যুগ্ম- সম্পাদক শফিকুজ্জামান চৌধুরী রিপন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ