• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। প্রবীণ রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন।বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। বুধবার(১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদ।”ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। শাহ মোয়াজ্জেম হোসেন মৃত্যুকালে রেখে গেছেন। এক ছেলে, এক মেয়ে ও নাতি–নাতনিসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার বিষয়ে দল ও তাঁর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্ষীয়ান প্রবীণ এই রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এসএম হোসেন নামেও পরিচিত ছিলেন।১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সেপ্টেম্বর ১৯৯১ সালের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনিতির সাথে জড়িত ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের হুইপ এর দায়িত্ব পালন করেছেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন।এরপর তিনি হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। কিন্তু তাকে ১৯৯২ সালে দল থেকে বহিস্কার করে দেওয়া হয়। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।পরবর্তীতে তিনি দলটির ভাইস-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ