• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুলনা বাসীদের‌ কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি নাপোলী

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ইতালি প্রবাসী খুলনা বাসীদের‌ কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি নাপোলী। ইতালির নাপোলি শহরের সানজেন্নারো পৌরসভায় বৃহত্তর খুলনা কল্যান সমিতি কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ও এন,আর,বি ইসলামিক লাইফ ইন্সুইরেন্সের চীফ কনসালটেন্ট ড. মুফতি এম, এ আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালমা কাম্পানীয়া, সান জেন্নারোসহ আশপাশ এলাকার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইতালি বসবাসরত যুব সমাজের কর্ম সংস্থান সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনের নেতারা। এ সময় তারা বাংলাদেশ থেকে নবাগত ইতালি প্রবাসীদের প্রশিক্ষণ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করারও প্রতিশ্রতি দেন।

উদ্বোধনী অধিবেশনের পর কাউন্সিলের মধ্য দিয়ে পুরনো কমিটি বিলুপ্তি ঘোষনা করেন নেতৃবৃন্দ। পরে, প্রধান নির্বাচন কমিশনার মনোয়ার হোসেনের সভাপতিত্বে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে শাহজাহান হাওলাদার চুন্নুকে সভাপতি এবং শেখ‌ মুজিব সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।

এসময় নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ সানি, মোল্লা মনিরুজ্জামান মনির, মুকুল তালুকদার, নুরুল হক সিকদার, আব্দুস সালাম, আসলাম হোসেনসহ আরো অনেকে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ