• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীস্হ রাষ্ট্রদূত শামীম আহসান কে ঢাকা বিভাগ সমিতির শুভেচ্ছা জ্ঞাপন

মিনহাজ হোসাইন ইতালি ( ইউরোপ)
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

ইতালীস্হ রাষ্ট্রদূত শামীম আহসান কে ঢাকা বিভাগ সমিতি ইতালীর শুভেচ্ছা জ্ঞাপন
ইতালীতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশিষ্ট কূটনৈতিক ব্যাক্তিত্ব শামীম আহসান শুক্রবার দুপুরে ইতালীতে পৌঁছেছেন।

শুক্রবার (২০শে নভেম্বর) দুপুরে তিনি ইতালীর ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পৌছালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ ঢাকা বিভাগ সমিতি ইতালী নবনিযুজক্ত রাষ্ট্রদূত শামীম আহসান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিভাগ সমিতি ইতালী সভাপতি মোহাম্মদ লিটন তার দেয়া এক সাক্ষাতকারে নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান কে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। এছাড়াও মোহাম্মদ লিটন আরো বলেন প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের সেবা মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া সহ বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ ও দূতাবাসে দুর্নীতি ও দালাল মুক্ত করা এবং দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করা সহ ঢাকা বিভাগ সমিতি ইতালীর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ ঢাকা বিভাগ সমিতি ইতালী সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রোমান, প্রচার সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে পেশাদার কূটনীতিক নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দেশের সুনাম অক্ষুন্ন রেখে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন আগামীতে দূতাবাসকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

বিডিনিউজ ইউরোপ/২৭ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ