ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল হমিদুল হক।মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিওসিপিএসসি।প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআইয়ের) মহাপরিচালক নিযুক্ত হয়েছেন।প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল হামিদুল হক।বুধবার (২৬ অক্টোবর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয়েছে।
হামিদুল হকের পরিচয়ঃ
তিনি কক্সবাজার জেলার সদ্য ঘোষিত ঈদগাঁহ উপজেলার আওতাধীন জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের বাসিন্দা ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও মডেল উচ্চ বিদ্যালয় হইতে এস.এস. সি. এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন।পরবর্তীতে তিনি ১৯৮৮সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।হামিদুল হক কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়ন আইনজীবী, প্রবীন আওয়ামীলীগ নেতা,মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠকএডভোকেট হাবিবুর রহমানের মেঝ মেয়ের জামাতা।তারঁ স্ত্রী ইশরাত জাহান মুক্তা,তিন ছেলে ইফরাদ,ইশরাক, ইশফার এর গর্বিত পিতা।
কর্মজীবনঃ
তিনি সেনাবাহিনীর ২২ তম লং কোর্সের একজন চৌকস সেনা কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।তিনি মিরপুর স্টাফ কলেজ থেকে PSC এবং পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতীত্বের সাথে NSWC কোর্স সম্পন্ন করেন।তাছাড়া তিনি আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি ও সামরিক বিষয়ে দুইটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তিনি পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যান্ত মেধাবী ও চৌকস এবং দেশপ্রেমিক অফিসার হিসেবে সুনামের সহিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এ জি এস ও – ১ এবং পরিচালক আইএবি হিসেবেও দায়িত্ব পালন করেন।তিনি ঘাঁটাইল ক্যান্টনমেন্ট এ কর্নেল স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এ ডাইরেক্টিং স্টাফ ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।তিনি জাতি সংঘের শান্তি রক্ষা মিশন সিয়েরালিওনে ও সুদানের দারফুরে ডেপুটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বরিশাল শেখ হাসিনা ক্যান্টমেন্ট এ স্টেশন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।তিনি মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কলেজ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণঃ
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং পাকিস্তানে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।সর্ব শেষ হামিদুল হক ১৭ পদাতিক ডিভিশান সিলেট এর জি ও সি ও এরিয়া কমান্ডার হিসাবে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।কিছুদিন আগে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় জীবন বাজি রেখে সবার সাথে অসহায় মানুষের সেবা করেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮অক্টোবর/জই