• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভূয়া “ইন্টারপোল এজেন্ট” পরিচয় দিয়ে অস্ট্রিয়ায় ভারতীয় চক্রের জালিয়াতি

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক (অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

ভূয়া “ইন্টারপোল এজেন্ট” পরিচয় দিয়ে অস্ট্রিয়ায়
ভারতীয় চক্রের জালিয়াতি।একটি ভারতীয় টেলিফোন জালিয়াতি চক্র অস্ট্রিয়ান নাগরিকদের থেকে ২৭ লাখ ইউরো হাতিয়ে নেয়ার পর দিল্লিতে গ্রেফতার হয়েছে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ান ফেডারেল ক্রিমিনাল পুলিশের ডিরেক্টর আন্দ্রেয়াস হোলছার এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান। গত কয়েক মাস ধরে, এই ভারতীয় টেলিফোন জালিয়াত চক্র দলের সদস্যরা অস্ট্রিয়ানদের উপর নজর রেখেছিল এবং তাদের কাছ থেকে নানান কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।

ভারতের রাজধানী দিল্লির একটি পেশাদার কল সেন্টারের মাধ্যমে এই ভারতীয় অপরাধীরা অসংখ্য অস্ট্রিয়ানদের কাছ থেকে অর্থ চুরি করেছে। তাদের হাতে অনেক কৌশল ছিল: তারা সাধারণত “ইন্টারপোল এজেন্ট” হিসাবে ইংরেজিতে ফোনে
কথা বলে এবং উত্তর দেয়। যে ব্যক্তিকে কল করা হয়েছে তাকে একটি অপরাধের জন্য বিচার করা হচ্ছে বা তার পরিচয় চুরি করা হয়েছে বলে ভয়ভীতি দেখায়। তারপর শুধুমাত্র একটি পেমেন্ট সমস্যা সমাধান করতে পারে বলে জানায়।

এটি একটি অবিশ্বাসযোগ্য ব্যাপার হলেও অনেক অস্ট্রিয়ান ইন্টারপোল পুলিশের কথা শুনে আতঙ্কিত হয়ে এই ভারতীয় টেলিফোন প্রতারকদের ফাঁদে পড়ে ভাউচার ক্রয় এবং ফোনে তাদের কাছে ব্যাংক কোড দিয়ে অর্থ ক্ষতিগ্রস্ত হন। প্রতারকরা মুহুর্তের মধ্যেই অর্থ আত্মসাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে সটকে
পড়ে।এই প্রতারক চক্রের অপরাধীরা ৩৯৭ জন অস্ট্রিয়ান নাগরিকের কাছ থেকে মোট ২৭ লাখ ইউরো চুরি করেছে বলে জানা গেছে। অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে এই ভূয়া ইন্টারপোল এজেন্টের ব্যাপারে তাদের কাছে আরও ১,১০০ টি রিপোর্ট করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে একজন ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অস্ট্রিয়ান ক্রিমিনাল পুলিশ, ইউরোপোল, ইন্টারপোল এবং ভারতীয় গোয়েন্দা পুলিশের সহায়তায় অত্যন্ত সুসংগঠিত এই অপরাধীদের ট্র্যাক করতে ও গ্রেফতার করতে সক্ষম হন।
অস্ট্রিয়ান ফেডারেল ক্রিমিনাল পুলিশের ডিরেক্টর আন্দ্রেয়াস হোলছার এই টেলিফোন প্রতারকদের সনাক্ত ও গ্রেফতার করতে সহযোগিতা করার জন্য ইউরোপো,ইন্টারপোল এবং ভারতের রাজধানীর দিল্লির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

আমরা বিডি নিউজ ইউরোপ পরিবারের পক্ষ থেকে গ্রিস বাংলাদেশ কমিউনিটির সকলকে অজ্ঞাত টেলিফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো ইত্যাদির জালিয়াতির থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। একটি জিনিস লক্ষ্যণীয় বা খেয়াল রাখবেন প্রশাসন বা পুলিশ সাধারণত রেজিস্ট্রেশন চিঠির মাধ্যমে যোগাযোগ করে থাকেন। আর ফোন করলেও অফিসের সময় ছাড়া অন্য সময় কোন ফোন করেন না।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ