• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্যারিস বাংলা প্রেসক্লাব সভাপতি শাহ সোহেল সম্পাদক রাসেল নির্বাচিত

ফ্রান্স থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কমিটি গঠন:সভাপতি শাহ সুহেল, সম্পাদক রাসেল।ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বাংলা টেলিগ্রাম’র সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করেন ৩ সদস্য বিশিষ্ট ‘সাবজেক্ট কমিটি’।

সংগঠনের আহবায়ক এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন (বিডি সংবাদ), সহসভাপতি ইকবাল মোহাম্মদ জাফর (দৈনিক ঢাকা টাইমস), সহসভাপতি জামিল আহমেদ সাহেদ (এলবি২৪ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (অনুক্ত কামরুল-টাইমস টিভি), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান (ডেইলি সিলেট), সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন (দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন (লাতু এক্সপ্রেস) প্রচার সম্পাদক তানভীর তালুকদার (বাংলা টেলিগ্রাম), দপ্তর সম্পাদক সাদিক তাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুহিব, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান (আমার ফ্রান্স)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি -আইওনটিভি), আবুল কালাম মামুন (এনটিভি-ইউরোপ), মোহাম্মদ তাইজুল ইসলাম (আর টিভি), শাবুল আহমেদ (বিয়ানীবাজার নিউজ২৪ডটকম), মোহাম্মদ আলী চৌধুরী (ইউরো ফোকাস-২৪) ও মো. মনির হোসেন মোল্লা (দিগন্ত টিভি অনলাইন)।

আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সভার দ্বিতীয় পর্বে নবাগত সভাপতি শাহ সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের হাতে প্রেসক্লাবের কাগজপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী আহবায়ক ও সদস্য সচিব।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ