• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ে সৌদিতে আজ সাধারণ ছুটি ঘোষণা

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ে সৌদি আরবে আজকে সাধারণ ছুটি ঘোষণা।সৌদি বাদশাহ সালমান আজ বুধবার ২৩ নভেম্বর বিশ্বকাপের জয় উদযাপনের জন্য এক দিনের সরকারি ছুটির নির্দেশ দিয়েছেন।গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের সি গ্রুপের প্রথম খেলায় সৌদি আরব কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে।

সৌদী আরবের রাজধানী রিয়াদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট (Saudi Gazette) জানিয়েছে মক্কা ও মদিনার
দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি আরবের বাদশাহ সালমান মঙ্গলবার নির্দেশ জারি করেছেন যে,আগামীকাল বুধবার ২৩ নভেম্বর সমগ্র সরকারী ও বেসরকারী সেক্টরের সমস্ত কর্মচারীদের পাশাপাশি শিক্ষার সকল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ছুটির দিন হবে।

এই আদেশটি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের সাথে সঙ্গতিপূর্ণ বলে জানিয়েছে সৌদি গেজেট।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ