• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফেরেশতারা কোথায় থাকেন

হাফিজ মাছুম আহমেদ দুধরচকী সিলেট থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক এবং কলামিষ্ট
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ফেরেশতারা কোথায় থাকেন? সৃষ্টিজগৎ পরিচালনা করতে মহান আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো এত ফেরেশতা থাকেন কোথায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, আসমান ফেরেশতাদের সাধারণ আবাস। সাধারণত ফেরেশতারা আসমানেই থাকেন। কিন্তু আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে তারা আসমান ত্যাগ করে অন্যত্রও অবস্থান করেন।আল্লামা ইবনে হাজার আস্কালানি (রহ.) বলেন, ফেরেশতারা সূক্ষ্ম শরীরের অধিকারী। তাদের বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের বাসস্থান আসমানে। (ফাতহুল বারি : ৬/৩০৬)
অসংখ্য হাদিসের বর্ণনা থেকেও বোঝা যায়, আসমান ফেরেশতাদের সাধারণ আবাস। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ আমিন বলে, আর ফেরেশতারাও আকাশে আমিন বলেন, তখন যদি একটির সঙ্গে অপরটির মিল হয় তবে তার পূর্বের পাপ ক্ষমা করা হয়। ’ (সুনানে নাসায়ি, হাদিস : ৯৩০)

তিনি আরো বলেন, ‘আল্লাহ তাআলা যখন আসমানে কোনো নির্দেশ জারি করেন, ফেরেশতারা তাঁর নির্দেশের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশের জন্য স্বীয় পাখাগুলো হেলাতে থাকেন। তাদের পাখা হেলানোর শব্দটি যেন পাথরের ওপর শিকলের ঝনঝনির ধ্বনি। ’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪৮১)

ফেরেশতারা আসমানেই থাকেন এবং সেখানেই তাদের দৈনন্দিন দায়িত্ব বণ্টিত হয়। অতঃপর সেখানেই তারা তা নিয়ে আলোচনা করেন। আয়েশা (রা.) বলেন, তিনি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছেন যে ফেরেশতামণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন এবং আকাশের ফায়সালাগুলো আলোচনা করেন। (সহিহ বুখারি, হাদিস : ৩২১০)

তবে আসমানে ফেরেশতা অনর্থক কোনো সময় কাটায় না; বরং তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত ও আনুগত্যের মধ্যে থাকেন। আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, ‘সাত আসমানের এমন কোনো স্থান নেই যেখানে ফেরেশতারা নেই। তারা সেখানে বিভিন্ন ধরনের ইবাদতে মগ্ন থাকেন। তাদের মধ্যে কেউ কেউ সর্বক্ষণ কিয়াম অবস্থায় থাকেন, কেউ কেউ সর্বদা রুকু অবস্থায় থাকেন আবার কেউ কেউ সব সময় সিজদারত থাকেন। এ ছাড়া তারা বহু রকম ইবাদতে মগ্ন থাকেন। তাদের প্রকৃত অবস্থা মহান আল্লাহই ভালো জানেন। ’ (আল-বিদায়া ওয়ান-নিহায়া : ১/৯৬)

আল্লামা ইবনে হাজার আস্কালানি (রহ.) বলেন, ফেরেশতারা সূক্ষ্ম শরীরের অধিকারী। তাদের বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের বাসস্থান আসমানে। (ফাতহুল বারি : ৬/৩০৬)

আসমানে ফেরেশতাদের বাসস্থান কেমন—এমন প্রশ্নের উত্তরে আল্লামা সুয়ুতি (রহ.) বলেন, ‘আসমানগুলো ফেরেশতাদের বাসস্থান। তাদের বাসস্থানগুলো পৃথিবীর উত্তম ও নান্দনিক বাগানের তুল্য। ’ (আল-হাবায়িক ফি আখবারিল মালায়িক, পৃষ্ঠা ২১৩)

লেখকঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ