• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্বকাপ ফুটবলে হেরে ব্রাসেলসে দাঙ্গা

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।আল-জাজিরার খবরে বলা হয়েছে, মরক্কোর কাছে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।ক্লোজ আরও বলেন, ‘আজ দুপুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাঙ্গার ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল ঘিরে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

বেলজিয়ামের হারে দেশটির ফুটবল ভক্তদের মধ্য সহিংসতা ছড়ালেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় লোকজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদ্‌যাপন করছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮নভেম্বর/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ